Deprecated: preg_match_all(): Passing null to parameter #2 ($subject) of type string is deprecated in /var/www/sites/3fc81zis14wt1vuik60jajy4/wp-includes/media.php on line 1854 Deprecated: preg_split(): Passing null to parameter #2 ($subject) of type string is deprecated in /var/www/sites/3fc81zis14wt1vuik60jajy4/wp-includes/formatting.php on line 3494

দেশে প্রথমবার জরায়ুর ফাইব্রয়েড চিকিৎসায় রেলুরেন ট্যাবলেট বাজারজাত করছে রেনাটা

0
মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পাওয়া জরায়ুর ফাইব্রয়েড চিকিৎসায় মুখে খাবার ওষুধ বাংলাদেশে প্রথম বারের মতো বাজারজাত করছে রেনাটা লিমিটেড। এই ওষুধটি রেলুরেন ট্যাবলেট নামে বাজারে পাওয়া যাচ্ছে।

রেলুরেন

জরায়ুর ফাইব্রয়েড ২৫ শতাংশ পর্যন্ত নারীর মধ্যে দীর্ঘস্থায়ী মাসিক বা মাসিকের ভারী রক্তপাত, তলপেটে চাপ বা ব্যথা এবং বন্ধ্যত্বসহ উল্লেখযোগ্য অসুস্থতা সৃষ্টি করে।

রেলুরেন ট্যাবলেটে আছে রেলুগোলিক্স ৪০ মি.গ্রা., এস্ট্রাডিওল ১ মি. গ্রা. এবং নরএথিড্রন ০.৫ মি. গ্রা.। এটি হলো প্রিমেনোপজাল নারীর জরায়ুর ফাইব্রয়েডের কারণে মাসিকের ভারী রক্তপাত কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পাওয়া প্রথম ওষুধ।

 

মতামত দিন
Loading...