সৌন্দর্যপিয়াসু যেকোনো ব্যক্তির শুরুতেই ভালো লাগবে দৃষ্টিনন্দন এই ক্যাম্পাসটিকে৷ ফার্মেসী বিভাগের কথা লিখে শেষ করবার মতো নয়। এই বিভাগে দক্ষ শিক্ষকগণের পাঠদান যেমন পাওয়া যায় তার পাশাপাশি এখানে রয়েছে অত্যাধুনিক ল্যাব ফ্যাসিলিটি। গবেষণা সেক্টরে বড় ভূমিকা রেখে চলেছে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক-শিক্ষিকা গণ ও শিক্ষার্থীরা৷ এছাড়াও ফার্মেসী বিভাগের স্বতন্ত্র হিসেবে রয়েছে অত্যাধুনিক ফার্মেসী গার্ডেন। যেখানে হরেক রকমের ওষুধি গাছের সাথে একজন শিক্ষার্থী পরিচিত হতে পারে ও প্রয়োজনে গবেষণাও করতে পারে৷ এছাড়াও বিভাগটির রয়েছে নিজস্ব অত্যাধুনিক এনিম্যাল হাউজ৷খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের প্রতিষ্ঠার পর থেকে ফার্মেসী বিভাগ যথেষ্ট সুনামের সাথে লেখাপড়ার মান বজায় রেখে উত্তরোত্তর এগিয়ে চলেছে। সময় গড়িয়েছে, শিক্ষার্থী সংখ্যা ক্রমশই বেড়েছে। আসলে, এর পেছনে বড় অবদান রেখে চলেছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের রত্নতুল্য বিভাগীয় প্রধান ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ। যিনি লোকচক্ষুর আড়ালে থেকে নিরবেই নিজের কাজের কৃতিত্ব না নিয়েই বিভাগকে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসেন৷ ফার্মেসীর প্রতি ভালোবাসায় অন্তপ্রাণ নিরবে থাকা এই মানুষটির কারণেই এগিয়ে যাচ্ছে ফার্মেসী বিভাগ।


